বরগুনার আমজাদ মার্কেটের কাছেই মেয়ে জামাই চান মিয়ার বাড়িতে সদ্য ভূমিষ্ঠ নবজাতককে দেখতে যাবার পথে, ৩০-আগষ্ট রাত ৯:৩০টায়, বরগুনা সদর উপজেলার ৬নং বুড়িরচর ইউনিয়নের, আমজেদ মার্কেট নামক স্থানে ওতপেতে থাকা সন্ত্রাসীদের পূর্বপরিকল্পিত অতর্কিত হামলায় আবু হানিফ খোকন স্ব-পরিবারে গুরুতর আহত অবস্থায় বর্তমানে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে খোকনের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে জখম করে। এ সময় দেশিয় অস্ত্রধারী সন্ত্রাসীদের এলোপাতারি মারধর ও লাঠির আঘাত থেকে খোকনকে বাঁচাতে গিয়ে খোকনের সাথে থাকা স্ত্রী নাজমা বেগম, ছেলে রাজিন সালেহ রাজু, চাচী রুশিয়া বেগম, ভাগ্নী রিপা, চাচা সেলিম মৃধা সহ আরো অনেকে সন্ত্রাসীদের নগ্ন হামলার আঘাতে গুরুতর আহত হয়ে, বর্তমানে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার শিকার খোকন বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বুড়িরচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমানের বোনের ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রতক্ষদর্শী ও আহতরা অভিযোগ করে বলেন গতো ইউ.পি. নির্বাচনে তারা নৌকা মার্কা সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচন করেছেন বিধায়, নৌকা মার্কার বিপরীত আনারস প্রতিকের প্রার্থী, এ্যাডভোকেট হুমায়ূন কবির সমর্থিত মামুন, দেলোয়ার, মন্নাফ, আউয়াল, নাঈম, নজরুল, ফোরকান সহ ১০/১২ জন নির্বাচনকালীন ক্ষিপ্ততার বহিঃপ্রকাশে এ সন্ত্রাসী হামলা।
হাসপাতালে চিকিৎসাধীন খোকনের অভিযোগ, ইউপি নির্বাচনে বিরোধীতার জেরে বুড়িরচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবীরের লোকজন তার উপর হামলা চালিয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম তারিকুল ইসলাম জানান, আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। এখন পর্যন্ত মামলা হয়নি।